তিমির রাত

জীবনের টানাপোড়েনে যারা পাশে থাকে তারাই আপন মানুষ। বাকি সব ফানুস। ফানুস যেমন ক্ষণিকের আনন্দ দিয়ে আকাশে উড়ে তদ্রূপ।

কবিতার কথা

কাঁটাতারের দেয়াল
# আদনান আহমেদ

এপার-ওপার দুই বাংলার ওপারে তোমার বাড়ি,
অজান্তেই দু'জনার হৃদয়ের সাথে হৃদয়ের হলো মাখামাখি।
সহস্র মাইল দূরে তবুও মনে হয় যেন কতো কাছাকাছি!
তবে কি তাকেই ভালোবাসা বলে? না, ভালোবাসার সংজ্ঞা অবশ্য আমার জানা নেই।

তারপর কতোশতো দিবস রজনী কেটে গেল আমাদের দেখা আর হলো না!
জীর্ণ মরীচিকার মতো, প্রণয়ের ভাষা সে হারিয়ে ফেলেছে দিশা।
অবশেষে কোনো এক চাঁদনী পসর রাত্তিরে
দেখা হলো তোমার- আমার গোপন অভিসারে।

তোমার রূপ লাবণ্যে হয়ে গেলাম বেখেয়াল,
এহেন মধুর ক্ষণেও মাঝখানে রয়ে গেল এক কাঁটাতারের দেয়াল।

Comments

Popular posts from this blog

তিমির রাত

The minds of girls