তিমির রাত

জীবনের টানাপোড়েনে যারা পাশে থাকে তারাই আপন মানুষ। বাকি সব ফানুস। ফানুস যেমন ক্ষণিকের আনন্দ দিয়ে আকাশে উড়ে তদ্রূপ।

সত্যিকারের ভালোবাসা

সেদিন আমার এক বন্ধুকে দেখলাম পাগলের মতো আচরণ করছে। কাহিনী কি! ও এমন পাগলের মতো আচরণ করছে কেন? তথ্য নিয়ে জানতে পারলাম তার প্রেমিকা নাকি  তাকে ছেড়ে চলে গিয়েছে।

 তারপর বন্ধুকে একবার বাসায় ডেকে আনলাম একটু সান্ত্বনা দেওয়ার জন্য। এই পৃথিবীতে সুখের সময় বন্ধুর অভাব হয় না কিন্তু বিপদের সময় একজনকেও খুঁজে পাওয়া যায় না। তাই ভাবলাম বন্ধুকে একটু সঙ্গ দেওয়া প্রয়োজন।
 বন্ধু রাজিবকে বললাম, শোন এই পৃথিবীতে হুদাই কেউ কাউকে ছেড়ে চলে যায় না। অবশ্যই কোনো না কোনো কারণ থাকে।

অকারণে কেউ কাউকে ঠকায় না। মেয়েটিও হয়তো তোকে অকারণে ছেড়ে চলে যায় নি। হতে পারে পারিবারিক প্রেসার ছিল প্রচন্ড। নিরুপায় হয়ে হয়তো সে বিয়েটা করেছে। কিন্তু এই দিকে তুই মেয়েটিকে শুধু শুধু ভুল বুঝছিস। তবে হ্যাঁ সবাই যে একরকম তা কিন্তু না। 
এই ধরাতে ভালোর পাশাপাশি মন্দও বিরাজমান। 
রাজিবকে বললাম তুই তো এখন বেকার। তোর কাছে মেয়েটির মা-বাবা কোনো ভরসায় উনাদের মেয়েকে তোর হাতে তুলে দিবে। 

আমি বললাম, শোন রাজীব জীবন কারও জন্য কখনোই থেমে থাকে না। এখন তুই যদি সেই শোকে তোর জীনটাকে নষ্ট করে দিস তোর মা-বাবার চেহারার দিকে কখনো ভালোভাবে একবার তাকিয়েছিস? কতো আশা নিয়ে তোর দিকে উনারা চাতক পাখির মতো চেয়ে আছে। তোর এখন উচিৎ হবে নিজের জীবনটাকে সেইভাবে গড়ে তোলা। যাতে একদিন ওই মেয়ের বাবা-মা আফসোস করে রাজীব ছেলেটাই ভালো ছিল।

 আসলে আমাদের সবারই উচিৎ মাঝে মাঝে আমাদের পিতামাতার অসহায় চেহারাটার দিকে গভীরভাবে খেয়াল করা। তাতে করে জীবনে কোনটি আগে বেশি প্রয়োজন সেটা অনুধাবন করা যায় সহজেই। 

অনেকক্ষণ নসিহত করার পর ও একটু শান্ত হলো। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে এই সময়টাতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকে যে, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে ওরে সুখে থাকতে দিবো না। ও আমাকে ঠকিয়েছে ওরে মেরে  ফেলবো, কেটে ফেলবো আরও কতো কিছু। সোজা কথায় যা একটা গণ্ডমূর্খের আচরণ!

 আরে ভাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে মানলাম আপনাকে সে কষ্ট দিয়েছে তাতে করে আপনিও যদি তার প্রতিশোধ নিতে যান। তাহলে আপনার ভালোবাসাটাও আর খাঁটি ভালোবাসা রইলো কোথায়?
সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে কষ্ট দিতে চায় না। নিজের কষ্ট বুকে চাপিয়ে রাখে তবুও বিয়ে করে সুখে থাকা ভালোবাসার মানুষটির সুখের সংসারে আগুন লাগাতে যায় না। এটাই সত্যিকারের ভালোবাসা। বেঁচে থাকুক পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসাগুলো। 

গল্পঃ সত্যিকারের ভালোবাসা। 
~ আদনান আহমেদ।

Comments

Popular posts from this blog

তিমির রাত

gratitude for birds

Story: The world of interests