কোরবানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম। শরীরে একটু হাওয়া বাতাস লাগানোর জন্য পুকুর পাড়ে বসে বসে আইফোন টিপছি। সাথে পাশের বাড়ির মুখলেসও বসে আছে। মুখলেস আমাকে জিজ্ঞেস করলো, আইচ্ছে আইফোনে যে আপেলের ছবিডা থাহে হেইডা অর্ধেকের একটু বেশি কেরে ভাইজান ? পুরাডা আপেলের ছবি দিলে কি ভেজালডা অইতো ? আমি তার প্রশ্ন শুনে হতবাক হয়ে তাকিয়ে আছি। আসলেই তো অর্ধেক দেওয়ার কি প্রয়োজন ছিল? তবে এর কারণটা যে আমি নিজেও জানি না সেটা প্রকাশ করা যাবে না। কারণ অশিক্ষিত লোকেরা ভাবে যারা শিক্ষিত লোক তারা সবই জানে। এখন যদি এই মুখলেসকে বলি জানি না তাহলে সে বলবে," কিয়ের শিক্ষিত অইছন ভাইজান এইডা কইতারলাইন না? তাই আমাকে যেভাবেই হোক একটা বুঝ তাকে দিতেই হবে। না হয় সে গিয়ে আবার সবার কাছে বলে ভেড়াবে জানো মিয়া অমুকে শিক্ষিত অইছে আইফোনে আপেলের ছবিডা অর্ধেক থাহে কেরে হেইডেই ফারে না। হে নাকি আবার শিক্ষিত অইছে। তাই আমি তাকে একটা জ্ঞানের কথা বলে এর কারণটা বলার চেষ্টা করলাম। আমি বললাম," আসলে আমাদের জীবনে কোনো চাওয়া পাওয়াই শতভাগ পূরণ হয় না। আচ্ছা মুখলেস তুমিই বলো মানুষের ইচ্ছা শতভাগ পূরণ হয় কি? সে বলল, না না ভাইজান এইডা...